ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। পরে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাতটায় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সকাল ৮টায় সার্কিট হাউস থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে


আবুল হাসেম স্টেডিয়ামে কুচকাওয়াজে মিলিত হয়। কলাপাড়া: কলাপাড়া স্মৃতিসৌধে পূষ্পমাল্য অর্পন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন পটুয়াখালী-৩ আসনের সাংসদ মহিব্বুর রহমান মহিব। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী এমবি কলেজ মাঠে কুচকাওয়াজে মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম, পৌর মেয়র বিপুল হাওলাদারসহ জনপ্রতিনিধিসহ সরকারী-বেসরকারী ভিবিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।


কুয়াকাটা: কুয়াকাটা পৌর আওয়ামীলীগের উদ্যোগে পর্যটন নগরীতে একটি দৃস্টি নন্দন রেলী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক ঘুরে স্থানীয় রাখাইন মাঠে এসে শেষ হয়। সকাল ৯টায় কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি, সাবেক মেয়র আ. বারেক মোল্লার উদ্যোগ এবং নেতৃত্বে বর্নাঢ্য এ রেলীতে আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রায় দুই সহ¯্রাধিক মানুষ অংশগ্রহন করে।


পরে রাখাইন মাঠে অনুষ্ঠিত বিশাল আলোচনা সভায় বক্তারা বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সভাপতি আ. বারেক মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির আহম্মদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি পান্না মিয়া হাওলাদার, সহ-সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, শাহ আলম হাওলাদার, অনন্ত মুখার্জি প্রমুখ। এসময় স্বাধীনতার প্রকৃত উদ্দেশ্য সমন্বিত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভ‚তপূর্ব উন্নয়নের ধারা


অব্যাহত রাখতে র্দুনীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ গ্রহন করা হয়। একই সময়ে কুয়াকাটা পৌরসভার আয়োজনে একটি রেলী কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আ. খালেক, পৌর মেয়র আনোয়ার হাওলাদার, প্যানেল মেয়র মনির শরীফ, কাউন্সিলর তৈয়বুর রহমান, শহীদ দেওয়ান প্রমুখ।


বাউফল: মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে স্বাধীনতা স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ। পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সরকারি বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে অভিবাদন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব হাওলাদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত


ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, পৌর মেয়র জিয়াউল হক জুয়েল ও অফিসার ইনচার্জ আল মামুনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ। পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে ও বঙ্গবন্ধু’র আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন আবাসিক হলের


প্রভোস্টবৃন্দ, রিসার্চ এন্ড ট্রের্নিং সেন্টারের পরিচালক, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন হল শাখা ছাত্রলীগ, কর্মচারী পরিষদ, সৃজনী বিদ্যানিকেতন, উদীচী শিল্পী গোষ্ঠী, বাধঁন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।


সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে জয়বাংলা পাদদেশ থেকে বিজয় দিবসের শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ^বিদ্যালয় খেলার মাঠে বিজয় দিবস প্যারেড স্কয়ারে এসে শেষ হয়। প্যারেড স্কয়ারে বিশ্ববিদ্যালয় এবং সৃজনি বিদ্যানিকেতন এর ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিজয় দিবস দিবসের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং তাদের বিভিন্ন ডিসপ্লে উপভোগ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সকলেই উপস্থিত ছিলেন।


পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের রচনা প্রতিযোগিতা এবং সৃজনী বিদ্যানিকেতনে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে দোয়া মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। গলাচিপা: পটুয়াখালীর গলাচিপাতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। প্রভাতে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাতটায় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। সকাল ৮টায় তুরস্ক স্কুল থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তুরস্ক স্কুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে অভিবাদন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন শাহ্ধসঢ়;। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নজরুল ইসলাম ও অফিসার ইনচার্জ এমআর শওকার আনোয়ার, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটনসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ।


মহিপুর: পটুয়াখালী মহিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে মহিপুর থানা পুলিশসহ থানা ও সকল ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমীকলীগ, কৃষকলী, ছাত্রলীগ, মহিপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন। সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ছবিতে


পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন মহিপুর থানা ভারপ্রাপ্ত খন্দকার মো. আবুল খায়ের, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক আকন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট, যুগ্ন-আহবায়ক মাসুদ রানা, কৃষকলীগের সভাপতি আ. ছত্তার হাওলাদার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদাউস হাওলাদার, যুগ্ন-আহবায়ক শাহরিয়ার সুমন, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিরর উদ্দীন, শ্রমীকলীগের সভাপতি কালাম ফরাজি, সাধারণ সম্পাদক জামাল সরদার, ছাত্রলীগের সভাপতি শোয়েব খান, সাধারন সম্পাদকসবুজ ভুইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সাধারণ সম্পাদক রুবেলসহ আরো অনেকে।

ads
ads
ads

Our Facebook Page

↑